টিএসসিতে কফিন মিছিল করল ছাত্র-জনতা

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০১:২৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে কফিন মিছিল করা হয়েছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে আজ বুধবার কফিন মিছিল বের করে ছাত্র-জনতা।

মিছিল-পূর্ব সমাবেশে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার কেন্দ্রীয় নেতারা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছেন যে বিএনপি চায় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিক। ওনার এই বক্তব্য পরিষ্কার করতে হবে।’

তারা আরও বলেন, ‘উপদেষ্টা আসিফ এই কথা বলেছেন- বিভিন্ন দূতাবাস চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। কোনো কোনো রাজনৈতিক দলও নাকি চায় না। আমরা জানতে চাই: আপনাদের পেছনে কি কেউ পিস্তল ঠেকিয়ে রেখেছে?’

উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে নিয়োগ প্রক্রিয়াজনসম্মুখে আনার দাবি জানান তারা।পরে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেন ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত