উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে কোন আট দল

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম

উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ দিন ফুটবল রোমাঞ্চে ভরা ছিল। হাঙ্গেরি বনাম জার্মানির লড়াইয়ে যোগ করা সময়ের নবম মিনিটে দমিনিক সবোসলাইয়ের পেনাল্টি গোলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এর ফলে জার্মানি জয় পেতে ব্যর্থ হলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত থাকায় তাদের জন্য ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা। 

লিগ ‘এ’র ৩ নম্বর গ্রুপের আরেকটি ম্যাচে, আগের ম্যাচে জার্মানির কাছে ৭-০ গোলে বিধ্বস্ত বসনিয়া, নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ গোলে ড্র করে সম্মানজনকভাবে গ্রুপ পর্ব শেষ করে। এই গ্রুপ থেকে জার্মানি ও নেদারল্যান্ডস আগেই শেষ আটে জায়গা নিশ্চিত করেছিল। 

নেশনস লিগের শীর্ষ স্তর লিগ ‘এ’ থেকে চারটি গ্রুপের শীর্ষ আট দল উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের ড্র। মার্চে হবে দুই লেগের কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী জুনে। 

ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষায় আছেন শেষ আটের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের জন্য, যেখানে ইউরোপের সেরা দলগুলো তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণে ঝাঁপিয়ে পড়বে।কোন গ্রুপ থেকে কারা কোয়ার্টার ফাইনালে

গ্রুপ       চ্যাম্পিয়ন          রানার্সআপ

১          পর্তুগাল ক্রোয়েশিয়া

২          ফ্রান্স      ইতালি

৩          জার্মানি  নেদারল্যান্ডস

৪          স্পেন    ডেনমার্ক

লিগ ‘বি’ থেকে লিগ ‘এ’তে উত্তরণ

চেক প্রজাতন্ত্র, ইংল্যান্ড, নরওয়ে ও ওয়েলস

লিগ ‘এ’ থেকে লিগ ‘বি’তে অবনমন

বসনিয়া, ইসরায়েল, পোল্যান্ড ও সুইজারল্যান্ড

লিগ ‘সি’ থেকে লিগ ‘বি’তে উত্তরণ

উত্তর আয়ারল্যান্ড, উত্তর মেসিডোনিয়া ও সুইডেন

লিগ ‘বি’ থেকে লিগ ‘সি’তে অবনমন

আলবেনিয়া, ফিনল্যান্ড, কাজাখস্তান ও মন্টেনেগ্রো

লিগ ‘ডি’ থেকে লিগ ‘সি’তে উত্তরণ

মলদোভা ও সান মেরিনো

লিগ ‘সি’ থেকে লিগ ‘ডি’তে অবনমন

আজারবাইজান ও লিথুয়ানিয়া

প্লে-অফ পর্ব

লিগ ‘এ’র তৃতীয় দল লিগ ‘বি’র দ্বিতীয় দলের বিপক্ষে, লিগ ‘বি’র তৃতীয় দল লিগ ‘সি’র দ্বিতীয় দলের বিপক্ষে খেলবে। এ ছাড়া লিগ লিগ ‘সি’র চতুর্থ হওয়া তিনটি দলের সেরা দুটি দল মুখোমুখি হবে লিগ ‘ডি’র রানার্সআপ দুই দলের বিপক্ষে। প্লে-অফে ওপরের স্তরের দল জিতলে নিজেদের স্তরে টিকে থাকবে, হারলে নেমে যাবে পরের স্তরে। নিচের স্তরের দল জিতলে পরের মৌসুমে খেলবে ওপরের স্তরে, হেরে গেলে বর্তমান স্তরেই থাকবে।

লিগ এ/বি প্লে-অফ

অস্ট্রিয়া, বেলজিয়াম, গ্রিস, হাঙ্গেরি, স্কটল্যান্ড, সার্বিয়া, তুরস্ক ও ইউক্রেন

লিগ বি/সি প্লে-অফ

আর্মেনিয়া, বুলগেরিয়া, জর্জিয়া, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া

গ্রুপ সি/ডি প্লে-অফ

জিব্রাল্টার, লাটভিয়া, লুক্সেমবার্গ ও মাল্টা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত