ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের ওপর বেজায় চটেছেন মোহাম্মদ শামি। আসন্ন আইপিএলের মেগা নিলামে শামির দাম নিয়ে সম্প্রতি একটা ভবিষ্যদ্বাণী করেছেন মাঞ্জরেকার। এতেই ভারতীয় পেস তারকা তাকে ধুয়ে দিয়েছেন। বলেছেন, ভবিষ্যৎ জানতে মাঞ্জরেকারের কাছে যেতে।
গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে অ্যাঙ্কেলের চোটে মাঠের বাইরে ছিলেন ধোনি। গত সপ্তাহে রঞ্জি ট্রফির ম্যাচ দিয়ে মাঠে ফিরেই শিকার করেন ৭ উইকেট। তাকে নিয়ে টিভি চ্যানেল স্টার স্পোর্টসে মাঞ্জরেকার বলেছিলেন, ‘বিভিন্ন দল অবশ্যই আগ্রহ দেখাবে। কিন্তু শামির চোটের ইতিহাস এবং সাম্প্রতিক চোট থেকে সেরে উঠতেও বেশ সময় লেগেছে। তাই মৌসুমের মাঝে আবারও এমন কিছুতে ভোগার শঙ্কাটা থাকে। এখন কোনো ফ্র্যাঞ্চাইজি যদি তার পেছনে অনেক বিনিয়োগ করে মৌসুমের মাঝপথে হারিয়ে ফেলে, তাহলে বিকল্পও কমে আসে। এসব কারণে তার দাম কমতে পারে।’
মাঞ্জরেকারের এই কথা সইতে পারেননি শামি। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় মাঞ্জরেকারকে জ্যোতিষী বানিয়ে তিনি লিখেছেন, ‘বাবার জয় হোক। কিছু জ্ঞান নিজের ভবিষ্যতের জন্যও জমিয়ে রাখুন, কাজে লাগবে সঞ্জয়জি? কারও ভবিষ্যৎ জানার দরকার হলে স্যারের সঙ্গে দেখা করুন।’
অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলে সুযোগ পাননি শামি। এক ম্যাচ দেখেই তাকে সুযোগ দিতে চাননি নির্বাচকেরা। আপাতত তিনি বাংলার হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলবেন। ২০২২ আইপিএলে গুজরাট টাইটানস তাকে ৬.২৫ কোটি রুপিতে কিনেছিল। পরের আসরে ১৭ ম্যাচে ২৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন শামি। তবে চোটের কারণে গত আইপিএলে তার খেলা হয়নি।
‘রোনালদো শুধু বক্সে ভয়ঙ্কর, মেসি পুরো মাঠে’
অদ্ভুত সুন্দর এই স্টেডিয়ামে হবে বিশ্বকাপ, থাকবে ৯২ হাজার দর্শক
সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন সাফ চ্যাম্পিয়ন আঁখি