জেরার্দো মার্টিনো ইন্টার মায়ামির দায়িত্ব ছাড়ার পর দলটির সম্ভাব্য কোচ এর তালিকায় হাভিয়ের মাশ্চেরানোর নাম শোনা যাচ্ছিল। দল-বদল বিষয়ক বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো আজ এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন মাশ্চেরানোই হতে যাচ্ছেন মায়ামির পরবর্তী কোচ।
রোমানো, সিজার মারলোর রিপোর্টের বরাত দিয়ে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর্জেন্টিনা জাতীয় দলে এক সময় লিওনেল মেসির সতীর্থ ছিলেন মাশ্চেরানো। মেসি ও মাশ্চেরানো একসঙ্গে খেলেছে বার্সেলোনাতেও।
মেসির সঙ্গে সু-সম্পর্কের জেরেই মায়ামির কোচ হচ্ছেন মাশ্চেরানো এমনই খবর।
মাশ্চেরানো বর্তমানে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ হিসেবে আছেন। মায়ামির সঙ্গে কত বছরের চুক্তি হবে মাশ্চেরানোর, কবে থেকে আর্জেন্টিনা যুব দলের দায়িত্ব ছেড়ে মায়ামির দায়িত্ব নেবেন সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
৪৩ রানে অল-আউট হওয়ার ভেন্যুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
চ্যালেঞ্জ কাপ জিতে মৌসুম শুরু বসুন্ধরা কিংসের