চ্যালেঞ্জ কাপ জিতে মৌসুম শুরু বসুন্ধরা কিংসের

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম

কিংস অ্যারেনায় মোহামেডানের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল বসুন্ধরা কিংস। তবে ঘুরে দাঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতে নিল কিংস। আজ বসুন্ধরা কিংস ৩-১ গোলে হারিয়েছে মোহাডেডানকে। এক ম্যাচের 'বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ' দিয়েই শুরু হলো ২০২৪-২৫ ঘরোয়া ফুটবল মৌসুম।

প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ জয়ীদের মুখোমুখি হওয়ার কথা ছিল এই ম্যাচে। কিংস দুটি শিরোপাই জেতায় ফেডারেশন কাপের রানার্সআপ মোহামেডান সুযোগ পায় ম্যাচটি খেলার।

কিংস অ্যারেনায় শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয় স্বাধীন বাংলা ফুটবল দলের প্রয়াত অধিনায়ক জাকারিয়া পিন্টু ও বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারানোদের স্মরণে। 

কিক-অফের সাথে সাথে নিরবতা ভেঙে দুই দলের সমর্থকদের কলরব, কোলাহলে মেতে ওঠে গ্যালারি। মোহামেডান সমর্থকরা উৎসবের উপলক্ষ পেয়ে যায় সপ্তম মিনিটেই। ইমানুয়েল সানডের ক্রসে লাফিয়ে দিয়াবাতে গোল করেন। প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস।

৬২ মিনিটে অপ্রীতিকর ঘটনায় খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। গ্যালারি থেকে মাঝমাঠে এবং মোহামেডানের পোস্টের দিকে একাধিক স্মোক ফ্লেয়ার ছুঁড়ে মারেন সমর্থকরা। খেলা বন্ধ থাকে ১০ মিনিট।

আবার খেলা শুরুর পরই প্রথম আক্রমণ থেকে সমতা ফেরায় কিংস। দামাশেনোর কর্নার হেডে ক্লিয়ার করতে চেয়েও পারেননি রাফি, দ্রুত পা চালিয়ে দেন তপু, বল জড়ায় জালে। ৮১ মিনিটে এগিয়ে যায় কিংস। ফাহিমের ভলিতে গোল করেন।

যোগ করা সময়ে দামাশেনো গোল করলে স্কোর ৩-১ হয়। মোহমেডান আর ফিরতে পারেনি ম্যাচে। এই ম্যাচের টিকিট থেকে আয় এবং ম্যাচের প্রাইজমানি দেওয়া হবে জুলাই শহীন স্মৃতি ফাউন্ডেশনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত