বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যেকোনও সময় হায়েনার দল আক্রমণ করতে পারে। কারণ হাসিনা উৎখাত হওয়ার পর ভারতে বসে নানাভাবে ষড়ষন্ত্র করছে। তিনি চলে গেলেও তার সাঙ্গ-পাঙ্গরা দেশের বিভিন্নস্থানে ছড়িয়ে আছে।
লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ রবিবার লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে মাসব্যাপী তাঁত বস্ত্র ও দেশীয় শিল্প এবং পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি আন্দোলন করেছে দেশের জন্য, জনগণের জন্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির আন্দোলনের পথ এক। সকলে মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে থাকলে লক্ষ্যে পোঁছানো সম্ভব। ছাত্ররা আমাদের আলোর পথ দেখিয়েছে।
বাফুকে সহসভাপতি ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু, বিএনপির নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, আবদুর রব শামীম প্রমুখ।
কোন ধর্ম পালন করেন আরিয়ান খান