লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে ড্র করে বার্সেলোনা। তাতে রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ হয় বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর। সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে কার্লো আনচেলত্তির দল। রবিবার রাতে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে লেগানেসকে।
রিয়াল কোচ আনচেলত্তির জন্য স্বস্তির বিষয় গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম। অপর গোলটি করেন ফেদরিকো ভালভার্দে।
বার্সেলোনা ১৪ ম্যাচে ৩৪ পয়েন্টে শীর্ষে। লেগানেসের বিপক্ষে রিয়াল খেলেছে ১৩তম ম্যাচ। তাদের পয়েন্ট এখন ৩০। অর্থাৎ এক ম্যাচ হাতে রেখে বার্সেলোনার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে লস ব্লাঙ্কোসরা।
১১ মিনিটে লেগানেসের জালে বল পাঠিয়ে উদযাপন শুরু করেন এমবাপ্পে তবে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ২২ মিনিটে লেগানেসের মুনির এল হাদ্দাদির শট লাগে ক্রসবারে, যদিও আক্রমণের শুরুতে অফসাইডে ছিলেন তিনি।
৪৩ মিনিটে লেগানেসের খেলোয়াড়দের ভুলে ফাঁকা জালে বল পাঠান এমবাপ্পে। রিয়ালের হয়ে লা লিগায় এটি তার সপ্তম গোল। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। ৮৫ বক্সের বাইরে থেকে ব্রাহিম দিয়াজের জোরাল শটে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ক্রসবারে লেগে ফিরে আসে, ফিরতি বল হেডে জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম।
আমোরিমের অভিষেকের ম্যাচে এক পয়েন্ট পেল ম্যানইউ
ফলোঅন এড়িয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ
৭ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড, ৬ ব্যাটার শূন্য