এখন বেসরকারি খাতে বিনিয়োগের স্থবিরতা চলছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। উপদেষ্টা বলেন, ‘অস্থিরতার কারণে, অনিশ্চিয়তার কারণে, রাজনৈতিক অনিশ্চিয়তার কারণে, বিশৃঙ্খলার কারণে বেসরকারি খাতে উৎপাদন যা আছে সেখানে স্থবিরতা দেখা যাচ্ছে। গার্মেন্ট খাতে স্থবিরতা আছে।
আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এটি অন্তবর্তী সরকারের তৃতীয় একনেক।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘মধ্যে বেসরকারি খাতে বিনিয়োগ নাইই। তার ওপর সুদের হার অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। তাতে করে উদ্যোক্তারা উৎসাহিত হচ্ছেন না নতুন বিনিয়োগের ব্যাপারে। সেক্ষেত্রে বেসরকারি খাতে নতুন বিনিয়োগ হচ্ছে না, অন্য দিকে সরকারি উন্নয়ন ব্যয়ও যদি না বাড়ে তাহলে তো অর্থনীতির মন্দা অবস্থা তৈরি হবে।
এর জন্য নতুন ‘উদ্ভাবনী ও মানব সম্পদের উন্নয়নের জন্য দ্রুত সময়ের মধ্যে নতুন প্রকল্প তৈরি’র কথা চিন্তা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে সব উপদেষ্টাদের চিঠি দেবেন বলেও জানিয়েছেন এ উপদেষ্টা।
এ সময় বেসরকারি খাতে বিনিয়োগ না হলে প্রবৃদ্ধির কী হবে জানতে চাইলে ‘এক বছর বেসরকারি খাতে বিনিয়োগ না হলেও অনেক প্রবৃদ্ধি হতে পারে’ বলে মন্তব্য করেন।
নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে শাহবাগে ডিএমপি কমিশনার
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার বিষয়ে যা জানালেন অধ্যক্ষ