ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ সোমবার সকালে ডিএমপির শাহবাগ থানা ও এর আশপাশের এলাকা আকস্মিক পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে ডিএমপি কমিশনার দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
এরপর ডিএমপি কমিশনার ডিএমপি হেডকোয়ার্টার্সের নিচতলায় অবস্থিত ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওয়ানস্টপ সার্ভিস’ শাখায় আগত সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন।
এ ছাড়া সেবা গ্রহণের ক্ষেত্রে কোনও প্রকার প্রতিবন্ধকতা আছে কিনা তার খোঁজ নেন। একই সঙ্গে তিনি উক্ত শাখায় কর্তরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে ও দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক 