চট্টগ্রামের রঙ্গম টাওয়ার এলাকায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় শুভ কান্তি দাশ নামের এক শিক্ষার্থী জড়িত থাকার অভিযোগে ছাত্রত্ব স্থগিত করে বেসরকারি বিজিসি ট্রাষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।
বুধবার (২৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সলের সভা থেকে নোটিশ আকারে এ সিদ্ধান্ত জানানো হয়। নোটিশে বলা হয়, আইন বিভাগের ৩৬তম ব্যাচের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী শুভ কান্তি দাশকে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের তার ছাত্রত্ব স্থগিত করা হল।
এর আগে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, মঙ্গলবার হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে। সে ছবিতে বিশ্ববিদ্যালয়ের শুভ কান্তির উপস্থিতি ছিল। আমরা সেসব ছবি এবং তার পূর্বের কর্মকাণ্ড বিভিন্নভাবে ক্রসচেক করে তার সশস্ত্র উপস্থিতির বিষয়টি নিশ্চিত হই।
এ ব্যাপারে আইন বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী এ কে এম ফাহিম দেশ রূপান্তরকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রুপে গতকালের হত্যাকাণ্ডের একটি ছবি দেখতে পাই। ছবিতে আমরা শুভ কান্তির উপস্থিত আছে এমন অভিযোগ পেলে বিভিন্নভাবে ক্রস চেক করি এবং নিশ্চিত হই ওই ছবিটির ব্যক্তি আমাদের বিশ্ববিদ্যালয়ের শুভ কান্তি দাশ। পরবর্তীতে আমাদের আইন বিভাগের সকল সেমিস্টারের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেই বিশ্ববিদ্যালইয়ের একাডেমিক কাউন্সিলে তার ছাত্রত্ব বাতিলের জন্য আবেদন জানাবো। তারই প্রেক্ষিতে আজ বুধবার সকালে আমরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা পড়ি এবং বিক্ষোভ মিছিল শেষে ওই শিক্ষার্থীকে বহিষ্কারের দাবিতে আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা আলি আল আমিনের কাছে তার বহিষ্কারের আবেদন এবং ইসকনের পক্ষে হত্যাকাণ্ডে উপস্থিতির প্রমাণ জমা দেই। একাডেমিক কাউন্সিল আমাদের অভিযোগ গ্রহণ করে পরবর্তীতেত কাউন্সিলের তিনজন শিক্ষক ও ভিসি স্যার সহ সভা করেন। সে সভা শেষে আমাদের জানানো হয় সে শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম শোয়েব থেকে জানতে কল দেয়া হলে তিনি বলেন, আমাদের কাছে সুপারিশ এসেছে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে কল কেটে দেন।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুত্রে খোঁজ নিয়ে জানা যায়, আইন বিভাগের শিক্ষার্থীরা শুভ কান্তি দাশের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবি দেখে নিজেদের মধ্যে আলাপ করে এবং ক্লাস বর্জনের ঘোষনা দেন। এরপর আজ সকালে একাডেমিক কাউন্সিলে তাদের আবেদনসহ কিছু ছবি ও ফুটেজ জমা দেন। পরবর্তীতে ভিসিসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা সে শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক স্থগিত করেন।
সূত্রটি আরও জানায়, যেহেতু শিক্ষার্থীদের কাছে তার উপস্থিতির প্রমান আছে এবং এটি ফৌজদারি অপরাধ তাই সে শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা কিংবা সে নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম থেকে বিরত থাকবে।এবং বিশ্ববিদ্যালয় তার কার্যকলাপগুলোর বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করবে।
এর আগে মঙ্গলবার আদালতে শুনানির পর চিন্ময় কৃষ্ণকে কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করে তার সহস্রাধিক অনুসারী। এর কিছু সময় পর রঙ্গম টাওয়ার এলাকার মেথর পট্টিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপের আঘাতে প্রাণ হারান চট্টগ্রাম আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।
দুই জেলায় নতুন ডিসি
ভাঙল ৯ বছরের প্রেম