ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ৮৮৮

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৭:২১ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ৮৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় এক হাজার ৮১ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছর মোট ছাড়পত্র পেয়েছেন ৮৫ হাজার ৮০৩ ডেঙ্গুরোগী।   

চলতি বছরের ২৭ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৯ হাজার ৬০৩ জন। এর মধ্যে ৬৩ দশমিক দুই শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক আট শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪ জনসহ চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪৭৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত