একটা সময় ছিল, যখন বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসানের মাঠে নামা মানেই রেকর্ডের ছড়াছড়ি। সেই সাকিব এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক দূরে। আদৌ তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে কিনা- তা অনিশ্চিত। এবার সেই সাকিবেরই একটি কীর্তি স্পর্শ করলেন ইংল্যান্ডের তরুণ স্পিনার শোয়েব বশির।
ক্রাইস্টচার্চে আজ থেকে শুরু হয়েছে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। বরাবরের মতোই ক্রাইস্টচার্চের উইকেট ছিল সবুজ। কিন্তু উইকেট সবুজ হলেও হ্যাগলি ওভালে পেসারদের যতটা সহায়তা সাধারণত থাকে, এবার ততটা দেখা যায়নি। এই সুযোগেই শোয়েব বশির হয়ে ওঠেন ইংল্যান্ডের নায়ক।
অফ স্পিনে শোয়েব বশির শিকার করেছেন ৬৯ রানে ৪ উইকেট। যে মাঠের উইকেট সবসময় পেসারদের হয়ে কথা বলে, সেই ক্রাইস্টচার্চে স্পিনর হিসেবে ৪ উইকেট শিকারের কীর্তি এতদিন ছিল সাকিবের একার। ২০১৭ সালে তিনি ৫০ রানে ৪ উইকেট নিয়েছিলেন। এবার তার কীর্তি ছুঁলেন বশির।
৩২তম ওভারে এসে শুরুতে রাচিন রবীন্দ্রকে (৩৪) জ্যাক ক্রলির তালুবন্দি করেন বশির। এরপর ৬৬তম ওভারের শেষ বলে ফেরান টম ব্লান্ডেলকে (১৭)। ইংলিশ অফ স্পিনারের পরবর্তী দুই শিকার নাথন স্মিথ (৩) এবং ম্যাট হেনরি (১৮)। মূলত তার এই চার উইকেটই চাপে ফেলে দেয় কিউইদের। দিনশেষে কিউইরা তুলেছে ৮ উইকেটে ৩১৯ রান। কেন উইলিয়ামসন আউট হয়েছেন ৯৩ রানে।
ছয় বছর পর নড়বড়ে নব্বইয়ে আটকে গেলেন উইলিয়ামসন
‘বাজপাখি’ মার্তিনেজের অবিশ্বাস্য সেভ
একই নাম, একই জন্মদিন, একই জন্মস্থান; ইংল্যান্ড দলে নতুন রবিনসন!