চিন্ময়কাণ্ডে আরও দুইজন গ্রেপ্তার     

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৫:২২ পিএম

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে করা মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার বাসিন্দা বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার মৃত সুনিল ধরের ছেলে বাবলা ধর (৪২) এবং আশিয়া হিন্দুপাড়া এলাকার দুলাল শীলের ছেলে সজল শীল (৪০)।

পুলিশ জানায়, গত ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে তোলার সময় পুলিশের কাজে বাধা সৃষ্টির অভিযোগে করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত