কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজক ছিল বাংলাদেশ। তবে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেটা স্থানান্তরিত হয়েছে দক্ষিণ আফ্রিকার ডারবানে। তবে বাংলাদেশের কারাতেকারা এই প্রতিযোগিতায় নিজেদের দ্যুতি ছড়াচ্ছেন স্বমহিমাতেই।
টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষ থেকে দুটি পদক জিতেছেন কারাতেকারা—একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ। বাংলাদেশের তরুণ কারাতেকা আদাম চৌধুরী ৫২ কেজি ক্যাডেট কুমিতে স্বর্ণপদক লাভ করেন। এছাড়া, ব্যক্তিগত কাতা ইভেন্টেও তিনি ব্রোঞ্জ পদক জয় করেন।
বাংলাদেশের কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী এই পদক জয় নিশ্চিত করেছেন।
কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মুস্তাক চৌধুরী, যিনি আদাম চৌধুরীর বাবা এবং স্বর্ণ জয়ী এই তরুণের প্রশিক্ষক।
এছাড়া, ভেটেরান ইভেন্টে অংশগ্রহণ করে বাংলাদেশের পুরনো তারকা কারাতেকা সৈয়দ নুরুজ্জামানও স্বর্ণপদক লাভ করেছেন। তিনি এসএ গেমসে পদক জয়ী কারাতেকা এবং এবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন।
চলে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার রেডপাথ
এমবাপ্পেকে ফর্মে ফেরাতে জিদানের শরণাপন্ন রিয়াল