বাংলাদেশের বিপক্ষে নেপাল অলআউট ১৪১ রানে

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪ পিএম

এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বোলারদের সম্মেলিত পারফরম্যান্সে নেপালকে ১৪১ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। দুবাইয়ে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

নেপালের ওপেনার আকাশ ত্রিপাঠি খেলেছেন সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস। এছাড়া উত্তম মগর (২৯) ও অভিষেক তিওয়ারি (২৯) দুই অঙ্কের ঘরে রান করেন। বাকিরা ফেরেন এক অঙ্কের ঘরে রান করে। নেপালের ইনিংসে সর্বোচ্চ জুটিটি হয় অষ্টম উইকেটে ৩৬ রানের।

অতিরিক্ত থেকে আসে ১৭ রানে। অল্প পুঁজি পেলেও নেপাল খেলেছে ৪৫.৪ ওভার। ৩ টি করে উইকেট নেন আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন ও রিজান হোসেন। মিডিয়াম পেসার রিজান ছয় ওভারে ৮ রান দিয়ে নেন দুই উইকেট।

ম্যাচে অধিনায়ক তামিম মোট ৭ জন বোলার ব্যবহার করেছেন।

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়েছিল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত