কালীগঞ্জে হানাদার মুক্ত দিবসে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি 

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ পিএম

১৯৭১ সালের ১ ডিসেম্বর সশস্ত্র যুদ্ধের মাধ্যমে কালীগঞ্জের কলাপাড়ায় ন্যাশনাল জুটমিলের মধ্যে ১৪২ জন শহিদ হন এবং দীর্ঘক্ষণ মুখোমুখি গোলাগুলির পর হানাদার বাহিনী মুক্ত হয় কালীগঞ্জ। সেই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানোর জন্য এবং মাগফেরাত কামনায় সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির মাস্টার, বীর মুক্তিযোদ্ধা  সিরাজ উদ্দিন বীর মুক্তিযোদ্ধা বাচ্চু বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান বীর মুক্তিযোদ্ধা  নাজিম উদ্দিন,  বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল লতিফ, মীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম,  বীর মুক্তিযোদ্ধা  নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজী  কবির সহ কয়েক জন বীর মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে উপস্থিত হন। 

কালীগঞ্জ উপজেলার বাহাদুসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রশাসকরা, উপজেলার সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তা ,বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কালীগঞ্জে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, সমাজিক ও সাংস্কৃতি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাবেক কালীগঞ্জ থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজউদ্দিন সহ যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা বলেন, ১৯৭১ সালের ১ ডিসেম্বর ন্যাশনাল জুট মিলের চাকরিজীবী যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে মালিকপক্ষ শীতের জন্য গরম কাপড় বিতরণ করবেন। এই ঘটনাটি ন্যাশনাল জুট মিলের সিকিউরিটি অফিসার আব্বাস নদীর ওই পাড়ে ঘোড়াশাল ক্যাম্পে থাকা হানাদার বাহিনীর কাছে সংবাদ পৌঁছিয়ে দেয়। এতে করে পাক বাহিনীর বিপুল পরিমাণ সশস্ত্র জোয়ান এখানে উপস্থিত হয়। মুক্তিযোদ্ধাদের না পেয়ে জুট মিলের অফিসার আবু তালেব সহ স্টাফদের সারি বদ্ধ করে দাড় করিয়ে গুলি করে ১৪২ জনকে শহীদ করে। এই খবর পেয়ে কালীগঞ্জ কলাপাটুয়া মুক্তিযোদ্ধা ক্যাম্পে থাকা আজিজ মাঝি কমান্ডারের নেতৃত্বে আমি সিরাজ উদ্দিন, লতিফ সহ প্রায় ৭০ জন মুক্তিযোদ্ধা তাদের সাথে সরাসরি যুদ্ধ করে পরাজিত করি। তারা নৌকা যুগে কালীগঞ্জ থেকে পালিয়ে ঘোড়াশাল রেলস্টেশনের ক্যাম্পে চলে যায়। কালীগঞ্জকে আমরা পাক বাহিনীর কাছ থেকে মুক্ত করি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত