খিলক্ষেতে রাস্তায় নামাজ পড়লেন আতিফ আসলাম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ পিএম

প্রায় তিন ঘণ্টার ননস্টপ পারফরম্যান্সে ঢাকা মাতিয়ে গেলেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। শুক্রবার (২৯ নভেম্বর) এই গায়ক যখন মঞ্চে ওঠেন, তখন ঘড়িতে ঠিক রাত ৯টা। এরপর টানা তিন ঘণ্টা দর্শকের সামনে গাইলেন, নাচলেন তিনি।

আতিফকে কাছ থেকে দেখতে, তার গান শুনতে এদিন ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রায় ৩০ হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন। ধারণক্ষমতার অধিক মানুষের সমাগমে স্টেডিয়ামে যেমন পা ফেলার জায়গাটুকু বাকি ছিল না, একইসঙ্গে স্টেডিয়ামের আশেপাশের এলাকায় যান চলাচলও স্থবির হয়ে পড়ে কয়েক ঘণ্টার জন্য। 

এদিকে কনসার্টের আগেই আতিফ আসলাম ঢাকায় আসেন। তিনি ঢাকার খিলক্ষেতের একটি পাঁচ তারকা হোটেলে ওঠেন। শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে মসজিদেও যান। খিলক্ষেত মসজিদে নামাজ আদায় করতে গিয়ে দেখেন মসজিদ কানায় কানায় পরিপূর্ণ। পরে তিনি রাস্তায় জায়নামাজ বিছিয়ে জুম্মার নামাজ আদায় করেন। সামাজিক মাধ্যমে আতিফ আসলামের এমন একটি ছবি ভাইরাল হয়েছে।

অনেকেই পাকিস্তানি এই গায়কের এমন  সাদামাটা আচরণের কারণে প্রশংসা করছেন। গায়ক লুৎফর হাসান বলছেন, উপমহাদেশের মিউজিকে অন্যতম সুপারস্টার আতিফ আসলাম খিলক্ষেত মসজিদে জুমআর নামাজ আদায়ের জন্য গিয়ে, মসজিদে জায়গা না পেয়ে বাইরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেছেন। আর আমাদের দেশের কতিপয় মিউজিশিয়ান ও শিল্পী রাস্তায় নামাজের বিপক্ষে ফেসবুকে পোস্ট দেয়। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে থাকতে পারে, পনেরো মিনিট নামাজের জন্য তাদের সবকিছু ফেটে যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত