চট্টগ্রাম নগর পুলিশের পাঁচজন কর্মকর্তাকে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে বদলি করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দিলেও বিষয়টি জানাজানি হয়েছে আজ সোমবার (২ ডিসেম্বর)।
প্রজ্ঞাপনে বলা হয়, সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার আহমেদ পেয়ারকে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, বন্দর জোনের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজকে কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত উপ-কমিশনার মুকুর চাকমাকে হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া সিএমপির সহকারী কমিশনার অতনু চক্রবর্তীকে সহকারী পুলিশ সুপার হিসেবে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং সব্যসাচী মজুমদারকে নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
ওয়ানডে দলে নেই সাকিব-মুশফিক-শান্ত-হৃদয়