হিরোইনসহ বিএনপি নেতা বাবু শেখ আটক

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ পিএম

সিরাজগঞ্জে হেরোইনসহ বাবু শেখ নামে বিএনপির এক নেতাকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে পৌর শহরের মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

এ সময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইলফোন ও নগদ ৮ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়েছে। 

পুলিশ সূত্র জানায়, আটক বাবু শেখ সিরাজগঞ্জ পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মাহমুদপুর মহল্লার দানিজ সেখের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘৩২ গ্রাম হেরোইনসহ বাবু শেখ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা কার্যক্রম চলমান।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত