অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি যুবক আটক

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম

ফেনীর পরশুরাম উপজেলা বিলোনিয়া সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ইয়াছিন (১৯) নামে এক যুবককে আটক করেছে ভারতীয় বিএসএফ। বুধবার (৪ ডিসেম্বর) সকালে বিলোনিয়া বাউরপাথর সীমান্তে এ ঘটনা ঘটে। 

ইয়াছিন বাউরপাথর গ্রামে মিজানুর রহমানের ছেলে।

ফেনীর জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন বাংলাদেশি এক নাগরিককে ভারতীয় নাগরিকরা ভারতের পুলিশের নিকট হস্তান্তর করছেন। আটকৃকত যুবক ভারতীয় পুলিশ হেফাজতে আছেন। তিনি আরও লিখেন, এই বিষয়ে কোনো গুজব না ছড়ানো জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ করেন।  

সরেজমিনে ঘুরে স্থানীয় লোকজনদের মাধ্যমে জানা গেছে,  ইয়াছিন চোরাচালানের সাথে জড়িত।

বর্ডা গার্ড বাংলাদেশের (বিজিবি) কোম্পানি কমান্ডার সৈয়দ নজরুল ইসলাম জানান, এমন কোনো তথ্য আমাদের জানা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত