রাজনৈতিক পরিবেশের কারণে বাংলাদেশি রোগীদের বয়কটের ডাক দিয়েছে ভারতের একাধিক হাসপাতাল। তবে এরই মধ্যে ভিন্ন পথে হেঁটেছে ভারতের এক হাসপাতাল। বয়কট নয় অতিথির রূপে বাংলাদেশিদের আপ্যায়নের ঘোষণা দিয়েছেন তারা।
বৈধভাবে ভারতে চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের চিকিৎসা সেবায় অতিরিক্ত ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে বেহালা বালানন্দ ব্রম্ভচারি হসপিটাল এণ্ড রিসার্চ সেন্টার। বুধবার (৪ ডিসেম্বর) সাংবাদিক সম্মেলন করে এমন ঘোষণা দিয়েছেন হাসপাতালের সুপার ডক্টর সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার।
বাংলাদেশি রোগীদের বয়কট নিয়ে এদিন প্রশ্ন তোলেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলেন, চিকিৎসার জন্য যেসব রোগী ভারতে আসছেন, তাদের কেন চিকিৎসা দেওয়া হবে না? মানবিক দৃষ্টিভঙ্গি এবং চিকিৎসক হিসেবে কর্তব্যজ্ঞান থেকে রোগীকে ফিরিয়ে দেয়া উচিত নয়।
তারা বলেন, বেহালা বালানন্দ ব্রম্ভচারি হসপিটাল এণ্ড রিসার্চ সেন্টারে যে দুই শতাংশের কাছাকাছি বাংলাদেশি রোগী আসেন, তাদের পরিবারের দিকে তাকিয়ে চিকিৎসা সেবায় ১০ শতাংশ মানবিক ছাড় দেওয়া হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে এই ছাড়।
জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে আনতে চান গভর্নর
ব্রিটিশ হাইকমিশনারকে ডেকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা