রাব্বির চার উইকেটে সাকিবদের হারালো রংপুর রাইডার্স

এক ওভারে তিনটিসহ ম্যাচে চার উইকেট নিলেন কামরুল ইসলাম রাব্বি, ছোট পুঁজি নিয়েও দারুণ জয়ে টুর্নামেন্টের ফাইনালের খেলার আশা জিইয়ে রাখল রংপুর রাইডার্স।

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম

গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম দুই ম্যাচে হারের পর অবশেষে জয়ের দেখা পেল রংপুর রাইডার্স। লিগের ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচাতে গায়ানার আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে জিততেই হতো। অবশেষে গায়ানা অ্যামাজন ওরিয়র্সকে তারা ১৫ রানে হারিয়ে তারা ফাইনালের আশা বাঁচিয়ে রাখল।

তানজিম সাকিব নেন ২ উইকেট

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১১৭ রানে অল-আউট হয় নুরুল হাসান সোহানের রংপুর। গায়ানার দুই পেসার ডোয়াইন প্রিটোরিয়াস ও তানজিম হাসান সাকিবের তোপে ১৪ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর সেখান থেকে ৬১ রানের জুটি গড়ে দলের স্কোর তিন অংক পার করান খুশদিল শাহ (৫৮) ও নুরুল হাসান (১৫)। সাকিব ২১ রানে নেন ২ উইকেট। 

প্রথমজয় পেল রংপুর রাইডার্স

জবাবে খেলতে নেমে ১৯ ওভার ১ বলে ১০২ রান করে অল-আউট হয়ে যায় গায়ানা। ইনিংসের দ্বিতীয় ওভারে গায়ানার তিন ব্যাটারকে সাজঘরে ফেরান কামরুল ইসলাম রাব্বি। এখান থেকে স্বাগতিকরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করেছনে শাই হোপ। তবে ৪৪ বলে ৩৫ রানের ইনিংস দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। ৩.১ ওভারে ১৩ রানে ৪ উইকেট নেন রাব্বি। 

বাংলাদেশ সময় আগামীকাল সকালে পাকিস্তানের লাহোর কালান্দার্সকে হারালে ফাইনালে উঠে যেতে পারে রংপুর রাইডার্স। তবে এক্ষেত্রে নেট রানরেটের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর রাইডার্স: ২০ ওভারে ১১৭ (টেইলর ০, সৌম্য ২, সাইফ ৮, ম্যাডসেন ৪, শেখ মেহেদি ৩, খুশদিল ৫৮, সোহান ১৫, রিশাদ ১০, হারমিত ১১, চ্যাপেল ২, কামরুল ১*; প্রিটোরিয়াস ৪-০-১৫-৩, তানজিম ৪-০-২১-২, শেফার্ড ৪-০-২৭-১, তাহির ৪-০-২৪-২, মোটি ২-০-১৭-২, চেইস ১-০-৮-০, মইন ১-০-৫-০)।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১৯.১ ওভারে ১০২ (মইন ৫, প্রিটোরিয়াস ১, হোপ ৩৫, হেটমায়ার ০, হেইস ৯, হাসান ১, মোটি ১৫, পল ১৮, তাহির ২, শেফার্ড ৯, তানজিম ২*; চ্যাপেল ২-০-১৩-০, কামরুল ৩.১-০-১৩-৪, হারমিত ৪-০-১২-৩, রিশাদ ৪-০-২২-১, শেখ মেহেদি ৩-০-২২-১, খুশদিল ৩-০-২২-০)।

ফল: রংপুর রাইডার্স ১৫ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: খুশদিল শাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত