ছয় আঙুল দেখানোর পরের ম্যাচেই তিন গোলে জিতলেন গার্দিওলা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম

টানা সাত ম্যাচ জয়হীন থাকায় মহা বিপাকে পড়ে গিয়েছলেন ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা। দর্শকরা পর্যন্ত তাকে টিটকারি দিচ্ছিল। গত রবিবার লিভারপুলের বিপক্ষে ম্যাচে দর্শকদের দুয়ো হজম করতে না পেরে একপর্যায়ে হাতের ছয় আঙুল দেখান গার্দিওলা। যার দ্বারা তিনি ছয়টি লিগ শিরোপা জয় বোঝাতে চেয়েছেন। ছয় আঙুল দেখানোর পরের ম্যাচেই তার দল পেল জয়ের স্বাদ।

বুধবার রাতে ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান শিরোপাধারীরা। বের্নার্দো সিলভা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুইনা। দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে গোল করে সিটিকে চালকের আসনে বসান জেরেমি ডোকু। এই নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে হারের পর জয়ের দেখা পেল ম্যানচেস্টার সিটি। লিভারপুলের বিপক্ষে ম্যাচে দর্শকদের দুয়ো হজম করতে না পেরে একপর্যায়ে হাতের ছয় আঙুল দেখান গার্দিওলা।

ম্যাচের ৮ম মিনিটে এগিয়ে যায় সিটি। বাইলাইন থেকে ইলকায় গুন্ডোগানের ক্রস থেকে হেড করেন কেভিন ডি ব্রুইনা, তাতে হালকা টোকায় জালে পাঠান বের্নার্দো সিলভা। এগিয়ে যাওয়ার পরও সিটিকে মোটেও আত্মবিশ্বাসী মনে হচ্ছিল না। বরং বারবার ভুল করে বিপদ ডেকে আনছিল। প্রতিপক্ষ সুযোগগুলো কাজে লাগাতে পারলে গোল খেয়ে বসাও অস্বাভাবিক ছিল না।

এর মাঝেই ৩০তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুইনা। বিরতির পর দলটির হয়ে ব্যবধান ৩–০ করেন জেরেমি ডকু। এই তিন গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। ১৪ ম‍্যাচে ৮ জয় ও দুই ড্রয়ে সিটির পয়েন্ট হলো ২৬। অন্যদিকে ১৪ ম‍্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে লিভারপুল তাদের শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে। এদিন নিউ ক‍্যাসল ইউনাইটেডের সঙ্গে ৩-৩ ড্র করেছে লিভারপুল। ১০ জনের সাউথ‍্যাম্পটনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত