সংযুক্ত আরব আমিরাতে গত ছয় মাসে ৫০ হাজারের বেশি বাংলাদেশি সাধারণ ক্ষমা পেয়েছে। অবৈধ বিদেশি কর্মীদের জন্য এই সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশটির সরকার। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অবৈধ বিদেশি কর্মীদের চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আমিরাতের সরকার। এ সময় দেশটিতে অনিয়মিত কিংবা অবৈধ হয়ে পড়া কর্মীরা নতুন কাজে নিয়োগ লাভের সুযোগ পেয়ে বৈধ হয়েছেন।
মোহাম্মদ রফিকুল আলম বলেন, আমরা আহ্বান জানাই, যেসব বাংলাদেশি এখনো সংযুক্ত আরব আমিরাতে অনিয়মিত কিংবা অবৈধ আছেন, তারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে নিয়মিত কিংবা বৈধ হন অথবা জেল-জরিমানা ছাড়াই দেশে ফেরত আসার সুযোগ গ্রহণ করুন।
বাংলাদেশিদের জন্য দেশটির ভিসা চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করছি, চলমান সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলে কর্তৃপক্ষ নতুন ভিসা উন্মুক্ত করার বিষয়টি পুনর্মূল্যায়ন করবে।
যুক্তরাজ্যে ছেলেদের মধ্যে জনপ্রিয় নাম ‘মুহাম্মদ’