জনপ্রিয় ভারতীয় র্যাপার ইয়ো ইয়ো হানি সিং-এর জীবনীভিত্তিক ডকুমেন্টারি ‘ইয়ো ইয়ো হানি সিং: ফেমাস’ আগামী ২০ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। এই ডকুমেন্টারিটি তার ব্যক্তিগত ও পেশাগত জীবনকে গভীরভাবে তুলে ধরবে। যেখানে দেখানো হবে তার সংগ্রাম, শীর্ষে ওঠার পথ এবং পরবর্তী সময়ে তার ফিরে আসার গল্প।
মোজেস সিং পরিচালিত এই ডকুমেন্টারিটি হানি সিং-এর জীবনকে খোলামেলাভাবে উপস্থাপন করবে, যেখানে দর্শকরা প্রথমবারের মতো জানতে পারবেন বাস্তব হিরদেশ সিং-এর গল্প। এটি ডকুমেন্টারিতে তার জীবনের অজানা অধ্যায়, মানসিক স্বাস্থ্য, পরিবার, সফলতা ও ব্যর্থতার কথা তুলে ধরা হবে। সবচেয়ে বড় কথা, কীভাবে তিনি খ্যাতির দামে নিজের জীবনকে খুঁজে পেয়েছেন তা জানাবে।
এই ডকুমেন্টারিটির প্রযোজক গুণীত মঙ্গা কাপুর ও আছিন জৈন একটি যৌথ বিবৃতিতে বলেছেন, ‘এটি হানি সিং-এর জীবন সম্পর্কে একটি সত্যিকার চিত্র। তার উত্থান, সংগ্রাম ও কামব্যাকের গল্প জানিয়ে আমরা দর্শকদের নতুন এক দৃষ্টি প্রদান করতে চাই।’
ডকুমেন্টারির পরিচালক মোজেস বলেন, ‘হানি সিং একজন অবিশ্বাস্য মানুষ, যিনি এক জীবনেই অনেক কিছুর অভিজ্ঞতা লাভ করেছেন। তার জীবনের এই গল্প তুলে ধরা আমার জন্য গর্বের ব্যাপার।’
বলিউডে হিরদেশ ওরফে হানি সিংয়ের প্রথম গান ‘শাকাল পে মাত জা’। মাস্তান ছবির একটি গানের জন্য তিনি ৭ লাখ টাকা নিয়েছিলেন, যা তখনকার বলিউডের একজন সঙ্গীত শিল্পীকে দেওয়া সর্বোচ্চ পারিশ্রমিক।
চলতি বছরের মার্চ মাসে একটি লাইভ শো-তে তিনি ভক্তদের একটি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ নিয়ে সচেতন করেন এবং তার বাইপোলার ডিজঅর্ডার সাইকোটিক সিনড্রোমের কথা জানান।
‘ইয়ো ইয়ো হানি সিং: ফেমাস’ ডকুমেন্টারি ভারতীয় র্যাপ এবং হিপ-হপ সঙ্গীতের ইতিহাসে একটি বিশাল অবদান রাখা সিং-এর জীবনের সাক্ষী হতে সুযোগ প্রদান করবে।
বলিউড সমাজকে ১০ বছর পিছিয়ে দিচ্ছে: আমির খান
টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫