বুধবার ঢাকা টু আগরতলা লং মার্চের ঘোষণা বিএনপির তিন অঙ্গ সংগঠনের

  • ঢাকা টু আগরতলা সীমান্তে যৌথ লংমার্চের ঘোষণা ছাত্র-যুব-স্বেচ্ছাসেবক দলের
  • ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এ লং মার্চ করা হবে বলে জানিয়েছেন নেতারা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ পিএম

বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্যসন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে লং মার্চ করবে বিএনপির ৩ সংগঠন।

আগামী বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা থেকে আগরতলা সীমান্ত পর্যন্ত যৌথ লংমার্চের ঘোষণা দিয়েছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এ লং মার্চ করা হবে বলে জানিয়েছেন নেতারা।

আজ সোমবার (৯ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনগুলোর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। বাংলাদেশের সর্বস্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

পরবর্তীতে এক বিবৃতিতে জানানো হয়, আগামী বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সকাল ৮টায় এই লং মার্চ শুরু করবে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সর্বস্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লং-মার্চে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত