‘দাগি’ হয়ে ফিরছেন নিশো

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ পিএম

আসছে ঈদুল ফিতরে অভিবেতা আফরান নিশো’র নতুন সিনেমা ‘দাগি’ মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। নিশো ছাড়াও সিনেমাটিতে দেখা যাবে তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামালকে। দীর্ঘ দেড় বছরের বিরতির পর অবশেষে বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। জন্মদিনে ভক্তদের বিশেষ উপহার হিসেবে তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।  

দেড় বছর পর ‘দাগি’ সিনেমার মাধ্যমে ফিরে আসা নিশো নতুনভাবে দর্শকদের চমকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। গল্পনির্ভর এই সিনেমাটি মূলত এক হিরোর মুক্তি ও প্রায়শ্চিত্তের যাত্রা নিয়ে। নির্মাতা শিহাব শাহীনের ভাষায়, দর্শককে নতুন কিছু দেখানোর চেষ্টা করেছি। এই ধরনের গল্প এখানকার দর্শক আগে দেখেননি। গত দুই বছর ধরে এই সিনেমার ওপর কাজ করছি।

একইভাবে, দীর্ঘ সময় পর সিনেমায় ফিরতে যাচ্ছেন তমা মির্জা। তিনি বলেন, এটা আমার জন্য চ্যালেঞ্জ এবং প্রশান্তির মিশ্রণ। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারব কি না, সেটা চ্যালেঞ্জ, কিন্তু আরেক দিকে প্রশান্তি যে দেরি করেও একটা ভালো প্রোডাকশনে ফিরতে পারছি। ‘দাগি’র গল্পটা খুব ভালো লেগেছে আমার।

দর্শকরা কি ‘দাগি’ সিনেমার মাধ্যমে নতুন কিছু দেখতে পারবেন এ বিষয়ে সিনেমার অন্যতম প্রযোজক রেদওয়ান রনি বলেন, আমি নিশ্চিত যে ‘দাগি’ নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করবে। শিহাব শাহীনের পরিচালনায় গল্পটা অসাধারণ এবং দর্শকরা এই সিনেমা দেখে নতুন এক অভিজ্ঞতা লাভ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত