ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ এএম

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৬টা ২০মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ভোর থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধির কারণে দুর্ঘটনা রোধে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকালেও যাত্রী ও যানবাহনের চাপ নেই রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে। তবে বেলা বাড়ার সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সকাল ৬টা ২০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। ফেরি বন্ধ থাকলেও দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের কোনো চাপ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত