পদ্মায় অবৈধ কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পিএম
মা ইলিশ সংরক্ষণ অভিযানে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী থেকে ১ লাখ ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ। পরবর্তীতে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত জেলার লৌহজং উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মাওয়া নৌ-পুলিশ  অভিযান চালিয়ে সমুদয় জাল ও ইলিশ জব্দ করে। 
 
রাতে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মালেক খসরু খান বিষয়টি নিশ্চিত করে  জানান, এদিন সকাল ৭ টা থেকে রাত সাড়ে ৬ টা পর্যন্ত মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযানে নদীর বিভিন্ন স্থানে পেতে রাখা অবস্থায় ওই অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জব্দকৃত জালে সমুদয় ইলিশ পাওয়া যায়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার মৌখিক অনুমতিক্রমে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একইসাথে জব্দকৃত মাছগুলো স্হানীয় এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়। জব্দকৃত অবৈধ জালের  বাজার মূল্য ৫১ লাখ টাকা বলে জানান তিনি।
সর্বশেষ সর্বাধিক পঠিত