গত রোববার (৮ ডিসেম্বর) বিদ্রোহী গোষ্ঠীদের মাত্র ১২ দিনের অবিশ্বাস্য অভিযানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
শুরুতে আসাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা দেখা দিলেও পলায়নের একদিন পর জানা যায় রাশিয়ায় আছেন তিনি। কিভাবে রাশিয়ায় গিয়েছেন তা সম্পর্কে জানা যায়নি। তবে এবার আসাদের পলায়ন নিয়ে মুখ খুলেছে রাশিয়া।
রাশিয়া জানিয়েছে, বিদ্রোহীদের দ্রুত গতির অভিযানের মুখে বাশার আল–আসাদকে তারাই নিরাপদে দামেস্ক থেকে সরিয়ে নিয়ে এসেছে। মঙ্গলবার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভ। খবর রয়টার্স।
সাক্ষাৎকারে রায়াবকভ বলেন, ‘তিনি (বাশার আল–আসাদ) সুরক্ষিত ছিলেন। এর অর্থ হলো, এমন বিস্ময়কর পরিস্থিতিতে রাশিয়া প্রয়োজন অনুযায়ী ভূমিকা রাখে।’ তবে কিভাবে আসাদকে সরিয়ে নেয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করেন তিনি।
রাশিয়া আসাদকে বিচারের জন্য হস্তান্তর করবে কিনা এমন প্রশ্নের জবাবে রিয়াবকভ বলেন: "আন্তর্জাতিক অপরাধ আদালত যে কনভেনশন প্রতিষ্ঠা করেছে রাশিয়া সেই কনভেনশনের পক্ষে নয়।"
গত রোববার (৮ ডিসেম্বর) বিদ্রোহী গোষ্ঠীদের নজিরবিহীন দ্রুত গতির অভিযানের কারণে মাত্র ১২ দিনে পতন ঘটেছে সিরিয়ার পিতা-পুত্রের ৫৪ বছরের শাসনের। নিজের ব্যক্তিগত বিমানে করে রাশিয়ায় পালিয়ে যান আসাদ।
যদিও আগে থেকেই বাশার আল–আসাদের স্ত্রী–সন্তানেরা মস্কোয় অবস্থান করছিলেন। রাশিয়া জানিয়েছে, তাঁদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গত সোমবার জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মস্কোতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি অনুমোদন করেছেন। তবে তিনি এখন ঠিক কোথায় আছেন, তা জানায়নি ক্রেমলিন।
যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীদের জন্য ভিসা কমেছে ৩৮ শতাংশ
ভারতে পুলিশের উপস্থিতিতে ভাঙ্গা হল ১৮০ বছরের পুরনো মসজিদ