সখীপুরে ৩ আ.লীগ নেতা গ্রেপ্তার 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ পিএম

টাঙ্গাইলের সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম আদনান, ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের কৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত