মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে তাদের মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মাহতাব উদ্দিন (৫১)। তিনি ইমামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। অপরদিকে একই উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের নাজমুল মোল্লা (৫২)। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন।
থানা সূত্র জানায়, গেল বুধবার মধ্যে রাতে পুলিশ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা সানারপাড় এলাকা থেকে নাজমুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। একই রাতে রসুলপুর গ্রাম থেকে মাহতাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সদর থানায় দায়ের করা হত্যা মামলায় তারা আসামি বলে জানা যায়।
মাহতাব উদ্দিনের স্ত্রী শামসুন্নাহার পপি বলেন, তার স্বামী রাজনৈতিক প্রতিহিংসা শিকার। মাতাব উদ্দিন উপজেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক। গজারিয়া বালিকা বিদ্যালয়ের সাংস্কৃতিক শিক্ষক, কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক, গজারিয়া উপজেলায় টিভি ও বেতারের একমাত্র সংগীত শিক্ষক। প্রতি শুক্রবার শিল্পকলা একাডেমী থেকে ফ্রি সংগীত শিখান।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার আসামিদের দুপুরের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
বাগদান সারলেন সেলেনা গোমেজ
১২ বছর পর সাকিব-শিশিরের অন্যরকম এক ১২ ডিসেম্বর