দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা মাধবনকে ঘিরে সম্প্রতি গুঞ্জন উঠেছে, তিনি পরিচালক লোকেশ কনকরাজের সৃষ্ট সিনেমাটিক ইউনিভার্সে (এলসিইউ) যোগ দিতে চলেছেন। এই গুঞ্জনে বলা হচ্ছিল, রাঘব লরেন্স অভিনীত আসন্ন ছবি ‘বেঞ্জ’ এ মাধবন প্রধান খল চরিত্রে অভিনয় করবেন।
তবে, মাধবন নিজেই এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি তিনি এক্স-এ একটি পোস্ট করেন, ‘এই খবর আমার কাছে নতুন। এমন একটি ইউনিভার্সে কাজ করার সুযোগ পেলে অবশ্যই ভালো লাগবে, তবে এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। যে গুজব ছড়িয়েছে, তা ভিত্তিহীন।’
লোকেশ কনকরাজের প্রযোজনায় এবং বক্কিয়ারাজ কাননের পরিচালনায় ‘বেঞ্জ’ সিনেমাটি ঘোষণা করা হয়েছিল। এতে প্রধান চরিত্রে দেখা যাবে রাঘব লরেন্সকে। যদিও এই সিনেমার কাস্টিং সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি, তবে মাধবনের অংশগ্রহণের খবরটি নিশ্চিতভাবে ভুল বলে জানিয়েছেন তিনি নিজেই।
এই মুহূর্তে মাধবনের হাতে বেশ কয়েকটি প্রকল্প রয়েছে। তার আসন্ন সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘টেস্ট, যেখানে অভিনয় করছেন নয়নতারা এবং সিদ্ধার্থ। এছাড়াও তিনি কাজ করছেন ‘অধৃষ্টশালী’ ছবিতে। তার সাম্প্রতিক কাজ ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’ দর্শক এবং সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে।
৫৪ বছর বয়সী এই অভিনেতা মাধবন রং দে বাসন্তী (২০০৬) এবং থ্রি ইডিয়টস (২০০৯)-এর মত হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন যেগুলোতে তার সঙ্গে কিংবদন্তি অভিনেতা আমির খানও ছিলেন।
ফের আইনি জটিলতায় দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট
শুটিংয়ে আহত অক্ষয় কুমার