রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে ধর্ষণের অভিযোগ নিয়ে চলা তদন্তের অবসান হয়েছে। গত অক্টোবরে সুইডেনের স্টকহোমে ব্যক্তিগত সফরে থাকা অবস্থায় তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। তবে সুইডিশ কৌঁসুলিরা নিশ্চিত করেছেন, অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্যপ্রমাণ না থাকায় তদন্ত বন্ধ করা হয়েছে এবং এমবাপ্পেকে অভিযোগ থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।
স্টকহোমের একটি হোটেলে ঘটে যাওয়া ঘটনার তদন্তে এমবাপ্পেকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু তদন্তকারী প্রধান মারিনা সিরাকোভা বলেন, ‘আমাদের কাছে এমন কোনো তথ্যপ্রমাণ নেই যা দিয়ে অভিযোগের সত্যতা প্রমাণ করা সম্ভব। তাই তদন্ত কার্যক্রম বন্ধ করা হলো।’
এমবাপ্পে এবং তার প্রতিনিধিরা শুরু থেকেই এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করে আসছিলেন। তদন্ত বন্ধের মাধ্যমে তাদের সেই দাবি সত্য প্রমাণিত হলো।
এ ঘটনার পর এমবাপ্পে বলেন, ‘আমি জানতাম সত্যিটা একদিন প্রকাশিত হবেই। এই বিষয়টি এখন পিছনে ফেলে আমি সামনে এগোতে চাই।’
এ ঘটনায় স্বস্তি পেয়েছেন এমবাপ্পের ভক্তরা, যারা বরাবরই তার পাশে ছিলেন। তদন্ত বন্ধের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সমর্থন জানিয়ে হাজারো বার্তা পাঠিয়েছেন ভক্তরা।
লিটন দাস ৬ ১ ০ ০ ২ ৪ ০
সৌম্যর বিদায়ে ভাঙল শতরানের জুটি