সালমানকে মাটির মানুষ বললেন রাশমিকা!

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:২০ এএম

সালমান খানের সঙ্গে জুটি বেঁধে ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। সালমানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করে মুগ্ধ তিনি। ভাইজানের প্রশংসায় তাই পঞ্চমুখ রাশমিকা। অভিনেত্রী বলেছেন, তার  সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। অসাধারণ মানুষ। একেবারে মাটির মানুষ।

একটি ঘটনার উদাহরণ টেনে রাশমিকা বলেন, ‘শুটিংয়ের সময়ে আমার শরীর ভালো ছিল না। যে মুহূর্তে তিনি এটা জানতে পারলেন, নিয়মিত আমার খোঁজ করতেন এসে। কলাকুশলীদের বলতেন, আমাকে যেন পুষ্টিকর খাবার, গরম জল সব দেওয়া হয়।’

সালমানের ভূয়সী প্রশংসা করতে গিয়ে রাশমিকার মন্তব্য, ‘তিনি সত্যিই খেয়াল রাখতে জানেন। তার ব্যবহারেই নিজেকে বিশেষ মনে হবে। দেশের সবচেয়ে বড় তারকাদের মধ্যে তিনি অন্যতম একজন। তবুও কত বিনয়ী ও মাটির মানুষ সালমান!’

সব মিলিয়ে ‘সিকান্দার’ সিনেমায় কাজ করার অভিজ্ঞতা ভালো অভিনেত্রীর। রাশমিকার কথায়, সিকান্দার নিয়ে আমি সত্যিই উত্তেজিত। এ ছবি আমার কাছে খুবই বিশেষ। কবে আমার অনুরাগীরা এই ছবি দেখবেন, সেই অপেক্ষায় রয়েছি। মুম্বাই ও হায়দরাবাদের বিভিন্ন জায়গায় সিকান্দার সিনেমার শুটিং হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত