জাতীয় দলে অনেকটা ব্রাত্য হয়ে পড়া সাকিব আল হাসান এখন বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন। এই মুহূর্তে তিনি খেলছেন লঙ্কা টি-টেন সুপার লিগে। তার দল গল মারভেলসের মালিক প্রেম ঠাকারকে ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে!
শ্রীলঙ্কার গণমাধ্যম ‘নিউজওয়্যার’ জানিয়েছে, ফিক্সিংয়ের অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে প্রেম ঠাকারকে গ্রেপ্তার করা হয়। এরপর আজ শুক্রবার তাকে কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অবশ্য মালিক গ্রেপ্তার হলেও গল মারভেলসের খেলা বন্ধ হয়নি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রেম ঠাকার তার দলের এক বিদেশি খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই খেলোয়াড় তার প্রস্তাব গ্রহণ না করে ফিক্সিং-বিরোধী ইউনিটকে জানিয়ে দেন। তার সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে প্রেম ঠাকারকে আটক করেন শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ।
এদিকে আজ গল মারভেলসের হয়ে মাঠে নেমেছেন সাকিব। বৃষ্টিতে খেলা বন্ধের আগেই তিনি ৩ বলে ৬ রান করে আউট হয়ে যান।
মাহমুদউল্লাহর ৩৬টি পঞ্চাশোর্ধ ইনিংসের ২০টিতেই হেরেছে বাংলাদেশ
ইয়ামালই ফুটবলের ভবিষ্যৎ : মেসি