১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’ সিনেমাটি। যার রিমেক তৈরি হয় ৩৫ বছর পর ‘ডন ২’। যেখানে ডনের চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। প্রিয়াঙ্কার সঙ্গে সেই সিনেমায় অভিনয় করেছিলেন আরও এক বলিউড ডিভা, করিনা কাপুর খান।
প্রিয়াঙ্কা চোপড়া, যিনি সাধারণত ‘ডন’ সিনেমায় তার চরিত্র রোমা নিয়ে কখনোই খুব বেশি কথা বলেননি, সম্প্রতি সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এক মিডিয়া ইন্টারঅ্যাকশনে এই সিনেমার প্রস্তুতি নিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন।
প্রিয়াঙ্কা জানান, ডন ছবির জন্য তিনি ফারহান আখতারের নির্দেশনায় তাইচি শিখেছিলেন। অভিনেত্রী বলেন, ‘আমি তাইচি ক্লাস করেছিলাম এবং এটিকে সঠিকভাবে আয়ত্ত করার জন্য প্রচুর পরিশ্রম করেছি, কারণ আমি সঠিকভাবে কাজ করতে চাইতাম।’
তিনি আরো বলেন, ‘ডন ছবির শুটিংয়ের সময় আমি শিখেছিলাম যে, আপনার কাজের প্রতি মনোযোগ দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে পরিচালক, সহ-অভিনেতা বা সেটে আপনার আচরণের পরিবর্তে, অ্যাকশন এবং কাটের মাঝে কী করছেন, সেটির প্রতি মনোযোগ দিতে হবে।’
অ্যাকশন সিকোয়েন্সের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা জানান, ‘ডন ছবির অ্যাকশন দৃশ্যের জন্য অনেক প্রশিক্ষণ নিতে হয়েছিল এবং আমি কিছুটা রক্তের স্বাদও পেয়েছিলাম। হাতে অস্ত্র নিয়ে দেশকে রক্ষা করতে আমাকে দেখতে দর্শক ভালবাসে।’
ডন ছবিটি ২০০৬ সালে মুক্তি পায় এবং এটি শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়ায়। ২০১১ সালে ছবির সিক্যুয়েল ডন ২ মুক্তি পায়। বর্তমানে ডন ৩ নির্মাণাধীন, যেখানে রণবীর সিং কে নতুন ডনের ভূমিকায় দেখা যাবে এবং কিয়ারা আদভানি প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও, শাহরুখ খান তার নতুন সিনেমা কিং নিয়ে আসছেন, যেখানে তার সঙ্গে তার কন্যা সুহানা খানও অভিনয় করবেন।
অস্ট্রেলিয়ায় আনুশকা ও বিরাট কোহলির বিবাহবার্ষিকী উদযাপন
জামিন পেলেন আল্লু অর্জুন