সম্প্রতি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা এবং ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি সম্প্রতি তাদের সপ্তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন। যদিও এখন পর্যন্ত সামাজিক মাধ্যমে কোনো পোস্ট করেননি, তবে আনুশকা অস্ট্রেলিয়ার ব্রিসবেনে তাদের আনন্দঘন কিছু মুহূর্ত ভক্ত ও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে আনুশকা শর্মা বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে দেখা যায়, তারা বার্গার ও ফ্রাই উপভোগ করছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বেস্ট ডে এভার’ এবং সঙ্গে একটি নীল হৃদয়ের ইমোজি দিয়েছেন।
তবে দ্বিতীয় ছবিটি ভাইরাল হয়ে পড়ে। বহুদিন পর আনুশকা-বিরাটের একটি নতুন ছবি পেয়ে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সেলফিতে আনুশকা ক্যাপশন দিয়েছেন, ‘বেন্ডিট অ্যান্ড চিলি’ এবং সঙ্গে নীল হৃদয় ও স্যালুট ইমোজি। এদিন আনুশকা শর্মা সাদা পোশাক এবং একটি খরগোশের কান-আকৃতির হেডব্যান্ড পরেছিলেন। অন্যদিকে, বিরাট কোহলি নীল টি-শার্ট ও ডেনিম পরেছিলেন এবং একটি ফ্রাই হাতে পোজ দিয়েছিলেন।
উল্লেখ্য, বিরাট কোহলি বর্তমানে ভারতীয় টেস্ট দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় রয়েছেন। ১৪ ডিসেম্বর ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে চলতি ২০২৪-২৫ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। স্বামীর এই সফরে আনুশকা শর্মা সঙ্গ দিচ্ছেন।
অন্যদিকে, পেশাদার জীবনে আনুশকা শর্মা খুব শিগগিরই ঝুলন গোস্বামীর জীবনীভিত্তিক ছবি চকদা এক্সপ্রেস-এ অভিনয় করবেন। ছবির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। আনুশকা সর্বশেষ ২০১৮ সালের জিরো ছবিতে দেখা গিয়েছিল, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ।
ফ্যাসিস্টদের পতনের আন্দোলনে যারা নিগৃহীত হয়েছে তারা জাতীয় বীর
কীর্তি সুরেশের বিয়েতে সামান্থার আবেগঘন প্রতিক্রিয়া