গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়ায় কাভার্ড ভ্যানের চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে পুলিশের এসআই নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ ডিএসবিতে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর জেলার সালতা উপজেলার নকুলহাটি গ্রামের মো. আব্দুল মান্নান মোল্লা।
শনিবার (১৪ ডিসেম্বর) সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি আড়পাড়ায় ওলামা দলের কর্মী সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন। যেখানে ওলামা দলের কর্মী সম্মেলন হচ্ছিল তার পাশেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক। তিনি রাস্তা পারাপারের সময় টেকেরহাটগামী একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। কাভার্ড ভ্যানটি দ্রুতগতিতে পালিয়ে যায়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সুপার মো মিজানুর রহমান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে