মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। স্বামীর ডান চোখ ক্ষতিগ্রস্ত হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই এলাকার দোলাই খাঁর ছেলে কাঠমিস্ত্রি দুলাল খাঁ (৪২) ও দুলালের স্ত্রী আসমা বেগম (৩৬)। অভিযুক্ত রাসেল উদ্দিন লিটন মোল্লা (৫৫) একই এলাকার আনোয়ার হোসেন মোল্লার ছেলে।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, শিবচরের ভদ্রাসনের কাঠমিস্ত্রি দুলাল খাঁর সঙ্গে একই এলাকার রাসেল উদ্দিন লিটন মোল্লার জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলাও চলমান। এরই জেরে শনিবার সকালে রাসেল উদ্দিন লিটন মোল্লা তার লোকজন নিয়ে দুলাল খাঁর পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে প্রতিপক্ষ। এ সময় দুলালকে কুপিয়ে আহত করা হয়। বাঁধা দিলে কাঠমিস্ত্রির স্ত্রী আসমা বেগমকেও কুপিয়ে আহত করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুলাল খাঁর ডান চোখ ক্ষতিগ্রস্তের পাশাপাশি অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। এ দিকে হামলার ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্তরা।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত করে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।
গোপালগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এসআই নিহত
দেশে গ্যাসের সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা 