পাকিস্তানে বিশাল তেল-গ্যাসের নতুন খনির সন্ধান

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ এএম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় তেল-গ্যাসের নতুন মজুত আবিষ্কার করেছে দেশটির তেল ও গ্যাস উন্নয়ন সংস্থা লিমিটেড (ওজিডিসিএল)। সম্প্রতি লাক্কি মারওয়াত জেলার বেটানি-২ কূপে এই তেল-গ্যাসের মজুত পাওয়া গেছে বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

গত শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, লাক্কি মারওয়াত জেলার বেটানি-২ কূপে এ তেল ও গাসের মজুতের সন্ধান মিলেছে। এ কূপ থেকে দৈনিক দুই দশমিক ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং ৭৪ ব্যারেল কনডেনসেট উত্তোলন করা সম্ভব। নতুন এ খনির সন্ধানকে দেশটির জ্বালানি খাতে নতুন অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ওজিডিসিএল জানিয়েছে, নতুন খনির সন্ধান পাওয়া ওই এলাকায় আরও অনুসন্ধানমূলক খননকাজের পরিকল্পনা করা হয়েছে। কূপটির শতভাগ মালিকানা সংস্থাটির। ফলে গ্যাস ও তেলের মজুত বাড়াতেএ আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, চলতি বছরের জুলাই মাসে সিন্ধুদে নতুন গ্যাসের মজুদ আবিষ্কার করে মারি পেট্রোলিয়াম কোম্পানি। এ ছাড়া ঘাঘিজ গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন করা গ্যাস বর্তমানে সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেডে (এসএনজিপিএল) সরবরাহ করা হচ্ছে।

প্রতিবেদেনে বলা হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন, কিস্তানের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে অনুসন্ধান কার্যক্রমে বিনিয়োগ বৃদ্ধিতে এ আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত