বাংলাদেশে ভারতীয় সব বাংলা টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটের শুনানি পিছিয়েছে। আগামী বছরের জানুয়ারিতে এর শুনানি হবে।
সম্প্রতি বাংলাদেশে সব ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে হাইকোর্টে একটি রিট করা হয়েছিল।
চলতি মাসের শুরুতে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন। রিটকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া।
রিটে সরকারকে ভারতীয় টিভি চ্যানেল বন্ধে আদেশ দেওয়ার আবেদন জানানো হয়।
এতে তথ্য মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে।
কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ, সুপারিশ গেলো রাষ্ট্রপতির কাছে
মাহফিল থেকে পালালেন তাহেরি, পুলিশের গাড়ি ভাঙল ভক্তরা