বিশ্ব ক্রিকেটের ‘ফ্যাব ফোরের’ অন্যতম স্টিভেন স্মিথ অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন। ভারতের বিপক্ষে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনেই তিনি ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। গত দেড় বছর ধরে তিন অংকে যেতে পারছিলেন না স্মিথ। দিনের হিসেবে ৫৩৬ দিন পর সেঞ্চুরি করলেন এই তারকা ব্যাটার। তার এবং ট্রাভিস হেডের ব্যাটে প্রথম ইনিংসে চারশ ছাড়িয়েছে অজিদের স্কোর।
৭৫ রানে ৩ উইকেট পতনের পর অজিদের হাল ধরেছিলেন স্টিভ স্মিথ আর ট্রাভিস হেড। চতুর্থ উইকেটে দুজনে গড়েন ৩০২ বলে ২৪১ রানের দারুণ এক জুটি। ১১৫ বলে ১৩ বাউন্ডারিতে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন ৩০ বছর বয়সী হেড। এরপর স্মিথও তাকে অনুসরণ করেন। ১৮৫ বলে ১২ বাউন্ডারিতে তুলে নেন ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি। অবশ্য তাকে ১০১ রনেই থামিয়ে দেন জসপ্রিত বুমরাহ।
২০২৩ সালের অ্যাশেজের দ্বিতীয় টেস্টে লর্ডসে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন স্মিথ। খেলেছিলেন ১১০ রানের ইনিংস। এরপর ২৪ ইনিংস ব্যাট করলেও তিন অংকে যেতে পারেননি। এর মাঝে গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিসবেনেই সঙ্গীর অভাবে ৯১ রানে অপরাজিত ছিলেন। ম্যাচটি হেরে যায় অস্ট্রেলিয়া। সেটিসহ এই সময়ের মধ্যে স্মিথের ব্যাটে ফিফটি এসেছে মাত্র ৪টি। অবশেষে তার রানখরা কাটল।
ব্রিসবেনে আজ ট্রাভিস হেড আউট হয়েছেন ১৬০ বলে ১৮ বাউন্ডারিতে ১৫২ রানের ইনিংস খেলে। এই বিস্ফোরক ব্যাটারকেও ফিরিয়েছেন বুমরাহ। ২৫ ওভার বল করে ভারতীয় পেসার নিয়েছেন ৫ উইকেট, যা তার ক্যারিয়ারে দ্বাদশতম পাঁচ উইকেট। দিনশেষে ১০১ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৪০৫ রান রান তুলেছে অস্ট্রেলিয়া। ভারতের সামনে তৈরি হচ্ছে কঠিন চ্যালেঞ্জের।
বাংলাদেশকে ‘দাপট’ দেখাতে চায় ওয়েস্ট ইন্ডিজ
কিংসটাউনকে এখন আর ‘মিরপুর’ মনে হচ্ছে না লিটনের
সাকিবের চিটাগং কিংসে কে এই সুন্দরী? কেনই বা তার আগমন?
সাকিবকে নিষিদ্ধ করবে না বিসিবি