ধর্মপ্রাণ ওমরাহ যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিতে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মদিনা রুটে সপ্তাহে ১টি করে ফ্লাইট বাড়িয়েছে। আগামী ২৭ ডিসেম্বর হতে বাংলাদেশ থেকে মদিনা রুটে সপ্তাহে ৫টির জায়গায় ৬টি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
ইতোমধ্যে বিমানের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য টিকেট সমূহ উন্মুক্ত করা হয়েছে। ফ্লাইট সূচি ও টিকেট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন, বিমান ওয়েবসাইট www.biman-airlines.com
