জেলে একরাত কেমন কাটালেন, কী খেতে দেওয়া হলো আল্লু আর্জুনকে?

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ পিএম

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে ভক্তের মৃত্যুর ঘটনার মামলায় গ্রেপ্তার হয়ে ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুনকে একদিনের কারাবরণ করতে হয়েছে। গত ১৩ ডিসেম্বর গ্রেপ্তারের পর এক রাতের জন্য হায়দরাবাদের চঞ্চলগুড়া কারাগারে নিয়ে যাওয়া হয় আল্লুকে। কিন্তু সেখানেও চলে ‘পুষ্পা’র রাজত্ব।

এক কারা কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, কারাগারে পছন্দমতো রাতের খাবার দেওয়া হয়েছিল অভিনেতাকে।

সূত্রের খবর, অল্লু অর্জুন সেদিন রাতে খেয়েছিলেন সাধারণ ভাত আর সবজির ঝোল। কোনোরকম বিশেষ কোনো ব্যবস্থাই তিনি দাবি করেননি। থাকার জন্য বিশেষ কোনো ঘরও করে দিতে বলেননি। অভিনেতা একেবারে সাধারণ বন্দির মতোই জেলে রাত কাটিয়েছেন। কোনোরকম বিশেষ সেবা তিনি নেননি।

তবে অভিনেতাকে আটকের সময় পুলিশি জিপ নয়, সাধারণ গাড়ি করে এসেছিলেন পুলিশকর্তারা। গাড়িতে করেই নিয়ে যাওয়া হয় অভিনেতাকে।

গত ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়। এ ঘটনায় ওই নারীর পরিবার থানায় মামলা করে। সেই মামলার তদন্তে নেমেই শুক্রবার (১৩ ডিসেম্বর) পুলিশ গ্রেফতার করে অভিনেতাকে।

ওই দিনই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ায় আদালত অভিনেতার ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের রায় দেন। তবে এ রায়ের বিরোধিতা করেন আল্লু অর্জুনের আইনজীবী। অভিনেতার বিরুদ্ধে আনা এফআইআর খারিজের আবেদন করেন তিনি।

হাইকোর্টে এ আবেদন জানানো হলে হাই কোর্টের বিচারপতি জি শ্রীদেবীর বেঞ্চে ৫০ হাজার টাকার মুচলেকা দিয়ে অন্তর্বর্তী জামিন পান আল্লু অর্জুন। কিন্তু জামিন পাওয়ার পরও জেলে অভিনেতাকে আটক রাখায় দ্রুতই এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন আল্লু অর্জুন ও তার আইনজীবী অশোক রেড্ডি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত