বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। রবিবার (১৫ ডিসেম্বর) সকালে চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বৈঠকে দেশের ভবিষৎ রাজনৈতিক অঙ্গনে বিএনপির অবশ্যম্ভাবী ভূমিকা বিবেচনায় চীন-বাংলাদেশ ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।
স্বাধীন বাংলাদেশের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অতীত বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হলে দু দেশের মধ্যে সম্পর্ক একটি নতুন মাত্রা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মঈন খান।
রোজায় নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিতের দাবি হাসনাতের