বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার লোভে দেশে একের পর এক ভুয়া ভোট করেছিল। তাদের স্লোগান ছিল আমার ভোট আমি দেব দিনের ভোট রাতে দেব।
আজ বুধবার নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু স্বৈরশাসক আওয়ামী লীগ সেই গণতন্ত্র নষ্ট করে দিয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী দুঃশাসনের পতন হওয়ার পর হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মানুষ।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক নেছার খান, শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এর আগে ড. আব্দুল মঈন খান পলাশ উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কার্যালয় উদ্বোধন করে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
বিরামপুরে পরিত্যক্ত গ্রেনেড
নেইমারকে বাদ দেয়া নিয়ে আনচেলত্তি বললেন 'এটা টেকনিক্যাল সিদ্ধান্ত'