বিজয় দিবসে তারকাদের উৎসব

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম

২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি আজ নতুন করে মহান বিজয় দিবস উদযাপন করছে। একাত্তর সালে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। এই বিজয় দিবস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারা বিভিন্ন পোস্ট দিয়েছেন।

অভিনেত্রী বুবলি তার ভেরিয়াইড পেজে ছেলের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা, বিনম্র শ্রদ্ধা সকল বীর শহীদদের প্রতি’। ছবিতে শেহজাদের হাতে একটি বাংলাদেশের পতাকাও দেখা যাচ্ছে।

এদিকে শবনম ফারিয়া তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘এই দেশের মানুষ চিরকাল গর্ববোধ করবে যে দিনটির জন্য, আজকে সেই দিন, ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করছি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা’।

অভিনেত্রী আইরিন সুলতানা নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা’।

প্রসঙ্গত, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার মুহূর্তকে স্মরণ করে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে আজ বিজয় দিবস উদযাপন শুরু হয়। বিজয় দিবস উপলক্ষে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক করেন।

এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণের জন্য উন্মুক্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত