বিয়ে করলেন ‘হাজার বছর ধরে’ সিনেমায় টুনি চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া শারমিন জোহা শশী। সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিয়ের খবরটি নিশ্চিত করেন অভিনেত্রী নিজে।
জানা গেছে, শশীর স্বামীর নাম খালিদ হোসেন অভি। তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত।
ফেসবুক পোস্টে শশী লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা বিবাহিত! ১৯৮৮ সালে এক রিপ্লাইয়ের মাধ্যমে একটি সুন্দর বন্ধুত্ব হিসাবে যাত্রা শুরু হয়েছিল যা এখন একটি আজীবন প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে। ছোট্ট একটি পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের পরিবারের আশীর্বাদ নিয়ে আমরা একসাথে জীবনের এই নতুন অধ্যায় শুরু করেছি। আপনার ভালোবাসা এবং প্রার্থনা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে আমাদের আপনার দুআতে রাখুন’
