সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করার বিষয়টিকে অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আজ সকালে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ বেশকিছু বিষয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের রায় ঘোষণা শুরু হয়।
২০১১ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকারের সময়ে জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাস হয়। এ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এ ছাড়া এ সংশোধনীতে জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনসংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়।
এ সংশোধনীর বৈধতা নিয়ে প্রশ্ন তোলে সংশোধনী বাতিলের নির্দেশনা চেয়ে গত আগস্টে হাইকোর্টে রিট আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ ব্যক্তি। গত ১৯ আগস্ট হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রুল দেয়।
ঘুমের ওষুধ খেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর বিছানায় শুয়ে ছিলেন স্বামী
শেখ হাসিনার চাচাতো ভাইয়ের বাড়ি এখন পোড়া এবং পরিত্যক্ত